বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, পাশের বাড়ির এক যুবককে বিদেশে পাঠিয়ে দীর্ঘ ১২ বছর ধরে গুম করে রাখার সঙ্গে জড়িত রয়েছেন এক টিএসআর জওয়ান। নিখোঁজ ছেলের সন্ধান জানতে অভিযুক্তের কাছে গেলে অসহায় পিতার উপর নেমে আসে নির্মম অত্যাচার।অভিযোগ অনুযায়ী, টিএসআর জওয়ান বিজয় দাস ওই বৃদ্ধ পিতাকে মারধর করে গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নিখোঁজ যুবকের কোনও সন্ধান না মেলায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
“১২ বছর নিখোঁজ ছেলে! খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হামলায় রক্তাক্ত অসহায় পিতা”
