Headlines

খরচ বাড়লেও থেমে নেই প্রতিমা তৈরির কাজ, সংকটে মৃৎশিল্পীরা

শারদ উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। দুর্গাপুজোকে ঘিরে রাজধানী আগরতলায় এখন চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের। দিন-রাত এক করে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। তবে উৎসবের মরশুমে ব্যস্ততা বাড়লেও বাড়তি খরচের কারণে আগের মতো লাভের মুখ দেখতে পারছেন না শিল্পীরা।আগরতলার প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী জানান, প্রতি বছর পুজোর সংখ্যা বাড়লেও প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ও শ্রমিকের খরচ ক্রমশ বাড়ছে। ফলে প্রতিমা বিক্রি করে আগের মতো লাভ করা সম্ভব হচ্ছে না।তবুও আর্থিক প্রতিকূলতাকে উপেক্ষা করেই ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা। তাঁদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির কাঠামো ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গার প্রতিমায়।উৎসবের আনন্দে যখন মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ, তখন সেই আনন্দকে পূর্ণতা দিতে নেপথ্যে দিন-রাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। তাঁদের আশা, শিল্পের প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতায় টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *