Headlines

মায়ের গমন ও শারদ সম্মান, প্রস্তুতি বৈঠকে আগরতলা পুর নিগম

আগরতলা, ৯ অক্টোবর: দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ের গমন এবং শারদ সম্মান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে আগরতলা পুর নিগম। এই উপলক্ষে শুক্রবার পুর নিগমের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর-সহ অন্যান্য আধিকারিকরা।আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মায়ের গমন কর্মসূচি এবং শারদ সম্মান অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। উৎসবের দিনগুলিতে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসন ও পুর নিগমের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *