নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে ত্রিপুরার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে জানান, ত্রিপুরার উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্যের চলমান বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয় দুই নেতার মধ্যে।রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক ত্রিপুরার উন্নয়ন ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মানিক সাহার, ত্রিপুরার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
