আগরতলা, ১০ অক্টোবর: সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে আগরতলায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।শনিবার সকাল ১১টায় আগরতলার এডি নগর পুলিশ গ্রাউন্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নিউজ ব্যুরোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে উপস্থিত থেকে সড়ক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করবেন।এই কর্মসূচির সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে তাদের প্রতিনিধিদের পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আগরতলায় সড়ক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
