Headlines

৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি, পুলিশের আশ্বাসে অবরোধ তুলল সংবাদ জগত

সংবাদ জগত, ত্রিপুরা: ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে—এই দাবিতে সরব সংবাদ জগতের মানুষ। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ আলোচনার পর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।তবে পুলিশের আশ্বাসের পর আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আবারও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তাঁরা। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *