Headlines

সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি

আগরতলা, ১১ অক্টোবর: এনডিএ জোটের সদস্য হিসেবে সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি। এই সিদ্ধান্তকে সামনে রেখে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সেমিনারের আয়োজন করে দলটি।সেমিনারে নির্বাচিত সমস্ত ভিলেজ কমিটির সদস্যদের পাশাপাশি নির্বাচনে পরাজিত প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়। এছাড়া এডিসি নির্বাচনে পরাজিত প্রার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।ভিলেজ কমিটি গঠন এবং দলের সাংগঠনিক কার্যকলাপ নিয়ে আলোচনা করতেই এই সেমিনারের আয়োজন করা হয় বলে জানা গেছে। এনডিএ জোটের সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠনের সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এগোতে চাইছে আইপিএফটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *