আগরতলা, ১১ অক্টোবর: উৎসবের মরশুমে অতিরিক্ত শব্দের কারণে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করেছে ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সর্বে ভবন্তু সুখিনঃ’ (Sarve Bhavantu Sukhinah), যার অর্থ—‘সকলেই সুখী ও কল্যাণময় থাকুন’।এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ উদযাপনের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং জনস্বাস্থ্য রক্ষায় আইনি সচেতনতা বৃদ্ধি করা।এই উপলক্ষে ১১ অক্টোবর, রবিবার দুপুর ১২টায় আগরতলার জেলা ও দায়রা বিচারকের আদালত কমপ্লেক্সের নতুন ভবনের নিচতলায় একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা ও দায়রা বিচারক এ. পাণ্ডে, অতিরিক্ত জেলা বিচারক এস. ডি. সিং, বিচার বিভাগীয় আধিকারিক রামানুজ ভট্টাচার্য-সহ অন্যান্য বিচারকদের।উৎসবের সময় শব্দের মাত্রা নিয়ন্ত্রণ, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে আইনি বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আনন্দ উদযাপনের পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরবে এই কর্মসূচি।
উৎসবের শব্দদূষণ রুখতে আইনি সচেতনতা কর্মসূচি ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের
