Headlines

৩% ডিএ ঘোষণা, রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বিজেপির

আগরতলা: রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিলের আয়োজন করল ৮ টাউন বড়দোয়ালী মণ্ডল। সোমবার মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।মিছিলে উপস্থিত ছিলেন ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দে-সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সরকারের ডিএ ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করেই এই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের মধ্য দিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান মণ্ডলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *