আগরতলা: বিমানবন্দর থেকে ফিরছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জননেতা কমরেড মানিক সরকার। পথে হঠাৎ তাঁর নজরে আসে এক দুর্ঘটনার দৃশ্য। একটি অটো থেকে ছিটকে পড়ে আহত হন এক মহিলা যাত্রী। পরিস্থিতি দেখে নিজের গাড়ি থামিয়ে মহিলার পাশে দাঁড়ান তিনি।জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে ঘটনাটি দেখতে পান মানিক সরকার। দুর্ঘটনায় আহত মহিলাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন তিনি। পরে ওই মহিলাকে জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।ব্যস্ত রাস্তার মাঝে দুর্ঘটনায় আহত এক মহিলার পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করায় ঘটনাটি ঘিরে চর্চা শুরু হয়েছে। বিপদের মুহূর্তে মানবিক উদ্যোগই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঘটনা যেন সেই বার্তাই তুলে ধরল।
পথে দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে পাঠালেন মানিক সরকার, মানবিকতার নজির
