আগরতলা: দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে ষষ্ঠীর দিন আয়োজিত হল আগমনী অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপূজাকে ঘিরে বাঙালির চিরাচরিত আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটে।আগমনী গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা তুলে ধরা হয়। স্কুলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার পাশাপাশি দুর্গোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
দুর্গাপূজার ষষ্ঠীতে ক্ষুদিরাম বসু স্কুলে আগমনী উৎসব, উপস্থিত রাজীব ভট্টাচার্য
