Headlines

বিজয়া দশমীতে দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকের পরিবারের পাশে আইনজীবী জাকির

বিজয়া দশমীর আনন্দের দিনে মানবিকতার নজির গড়লেন বিশালগড় মহকুমা আদালতের আইনজীবী জাকির হোসেন। জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের মুরারিপাড়া এলাকার চাকরিহারা ১০,৩২৩ শিক্ষকের পরিবারভুক্ত সম্পূর্ণ দৃষ্টিহীন বিজয় দেববর্মার বাড়িতে গিয়ে তিনি খাদ্যসামগ্রী, খাতা-কলম ও আর্থিক সাহায্য তুলে দেন।বুধবার সকালে বিজয় দেববর্মার পরিবারের হাতে মাছ, মাংস, তেল, ডাল, চাল, আলু, পেঁয়াজ ও রসুনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জাকির হোসেন। পাশাপাশি তাঁর দুই মেয়ের পড়াশোনার দায়িত্বে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী জাকির হোসেন বলেন, বিজয়া দশমীর মতো আনন্দের দিনে কোনও পরিবার যেন অভুক্ত না থাকে, সেই ভাবনা থেকেই তিনি পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।তাঁর এই মানবিক উদ্যোগে খুশি জম্পুইজলা ব্লকের বাসিন্দারা। উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *