আগরতলা: শারদোৎসব–২০২৬ উপলক্ষে রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলার প্রগতি স্কুলের বিপরীতে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান নম্বর ৬১-এ এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা-সহ অন্যান্য আধিকারিকরা।শারদোৎসবের মরশুমে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া এবং রেশন কার্ডধারী উপভোক্তাদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা পেয়ে উৎসবের মরশুমে উপকৃত হবেন উপভোক্তারা।
শারদোৎসবে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ
