Headlines

কমলপুরে পুলিশের বড়সড় সাফল্য! ৮৫ কেজি গাঁজাসহ আটক Marazzo, গ্রেফতার চালক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শনিবার রাতে কমলপুর মহকুমার শ্রীরামপুর নাকা পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, TR01H3927 নম্বরের একটি মহিন্দ্রা Marazzo প্রাইভেট গাড়ি খোয়াই দিক থেকে কমলপুরের দিকে আসছিল। পূর্ব তথ্যের ভিত্তিতে নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে গাড়ির ভিতর থেকে ১৫২টি প্যাকেটে মোট ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি গাড়ির ভিতর থেকে আসামের একই নম্বরের আরও ২টি নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ, যা ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি করেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর পিছনে সক্রিয় পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *