কর্মদায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে এক অটোচালক এবং অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ অনুযায়ী, অটোচালকের অতিরিক্ত সার্ভিস চার্জ দাবি করাকে কেন্দ্র করে প্রথমে বচসার সূত্রপাত হয়। পরবর্তীতে সেই বচসা শারীরিক নিগ্রহ ও মারধরের ঘটনায় রূপ নেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা সাংবাদিক।তাঁর দাবি, হামলায় মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি কোমরেও গুরুতর চোট লেগেছে এবং ফ্র্যাকচার হয়েছে। ঘটনার পর তিনি পূর্ব থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।একজন মহিলা সাংবাদিকের সঙ্গে এমন ঘটনার অভিযোগ সামনে আসায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে।
অতিরিক্ত ভাড়া নিয়ে বচসা, মহিলা সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ! পূর্ব থানায় FIR
