Headlines

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে কর্মীদের প্রশিক্ষণ! বাধারঘাটে বিজেপির প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অংশ হিসেবে ১৪ বাধারঘাট মণ্ডলের উদ্যোগে সিপার্ডের স্বরাজ অভিযান ভবনে এক প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় কর্মী ও নেতৃত্বদের উপস্থিতিতে সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা Meena Rani Sarkar, মণ্ডল সভাপতি Monish Deb সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি মনিষ দেব জানান, Deendayal Upadhyaya একজন মহান চিন্তাবিদ ও আদর্শবাদী নেতা ছিলেন। তাঁর আদর্শ ও দর্শনকে সামনে রেখেই দলীয় কর্মীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে দলের আদর্শ পৌঁছে দিতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *