কৈলাশহরের আকাশবাণী কেন্দ্রের বেহাল পরিষেবা ও দুর্বল পরিকাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী Ashwini Vaishnaw-কে চিঠি পাঠিয়েছেন।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক Birajit Sinha জানান, দীর্ঘদিন ধরেই কৈলাশহরের আকাশবাণী কেন্দ্রটি নানা সমস্যার মধ্যে দিয়ে চলছে। পরিষেবার মান নিম্নগামী হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত পরিকাঠামোরও যথেষ্ট অবনতি ঘটেছে। এর ফলে সাধারণ শ্রোতারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সাংস্কৃতিক ও তথ্য প্রচারের ক্ষেত্রও।তিনি আরও বলেন, উত্তর জেলার গুরুত্বপূর্ণ এই সম্প্রচার কেন্দ্রকে আধুনিকীকরণ ও পরিষেবার মানোন্নয়নের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সেই লক্ষ্যেই বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানান তিনি।বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা ও আকাশবাণীর নিয়মিত শ্রোতারা।
আকাশবাণী কৈলাশহরের বেহাল দশা! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বীরজিৎ সিনহার
