Headlines

কলসীরমুখে ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু, শোকের ছায়া চড়কবাইয়ে

শান্তিরবাজার, শুক্রবার: কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, মৃত অজয় শীল শর্মা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানাধীন পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা। নিজের কাজ সেরে তিনি TR 08 G 8309 নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সেই সময় কলসীরমুখ এলাকায় পৌঁছতেই TR 03 J 1739 নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা এবং বাইখোড়া থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে অজয় শীল শর্মার মৃতদেহ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।এই আকস্মিক দুর্ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *