রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে অভিযানের মুখে পড়ল Joy Gopal Mistanna Bhandar। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে পরিচালিত অভিযানে উঠে আসে চাঞ্চল্যকর চিত্র।জানা যায়, লক্ষ্মীনারায়ণবাড়ি রোডের এই জনপ্রিয় মিষ্টির দোকানের উৎপাদন কারখানায় স্বাস্থ্য দপ্তরের টিম অভিযান চালায়। কারখানাটি রাজধানীর লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান স্বাস্থ্য আধিকারিক অফিসের চিকিৎসক Ayan Bhattacharjee। তিনি জানান, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দীর্ঘদিন ধরে কীভাবে এই ধরনের পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি চলছিল?
লোকনাথ মন্দিরের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি! অভিযানে ধরা পড়ল জয় গোপাল মিষ্টান্ন ভান্ডার
