Headlines

সামান্য রাস্তা সংস্কার করতে পারছে না সোনামুড়া নগর পঞ্চায়েত! ক্ষুব্ধ সোনামুড়া টাউন হল সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা!!

সোনামুড়া টাউন হল সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের একটি বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও জল জমে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা— প্রতিদিনই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সকলকে।স্থানীয়দের দাবি, একাধিকবার সোনামুড়া নগর পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। নাগরিকদের বক্তব্য, দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *