Headlines

গঞ্জেরটিলায় দুর্গাপূজার আকর্ষণ মানবমূর্তি, ভিড় দর্শনার্থীদের

শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা বিপদনাশিনী মন্দির দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পৌরাণিক কাহিনিনির্ভর মানবমূর্তি। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে তৈরি এই মানবমূর্তি দেখতে সপ্তমীর রাতে দক্ষিণ জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে। পূজা কমিটির উদ্যোগে পাঁচ দিন ধরে চলবে এই প্রদর্শনী। এ বছর দুর্গাপূজা দশম বছরে পদার্পণ করেছে এবং মানবমূর্তি প্রদর্শনীর দ্বিতীয় বছর। পূজা শেষে উদ্বৃত্ত অর্থ থাকলে তা সামাজিক কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে কমিটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *