আগরতলা: ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুবক ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রক্তদানের মতো মানবিক কর্মসূচির আয়োজন করে এসএফআইয়ের সদর বিভাগীয় কমিটি।এই ধরনের উদ্যোগের মাধ্যমে ছাত্র ও যুবসমাজকে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে উপস্থিত সদস্য ও সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
এসএফআইয়ের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মানিক সরকার
