আগরতলা: মানবতার সেবায় এগিয়ে আসার বার্তা নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কুঞ্জবনস্থিত SCERT-এর অডিটোরিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অসীম কুমার সাহা, SCERT-এর অধিকর্তা এল ডারলং-সহ জেলা শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের কর্মীরা।রক্তদানকে মহৎ সামাজিক দায়িত্ব হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা বহন করে। রক্তদানের মতো মানবিক উদ্যোগে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আগরতলায় জেলা স্তরের রক্তদান শিবির, মানবতার সেবায় শিক্ষা দপ্তর
