Headlines

বিজেপির নতুন সভাপতির দায়িত্বে অভিষেক দেবরায়, দলীয় কর্মীদের মধ্যে উৎসাহের জোয়ার!

রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিষেক দেবরায়। তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী ও সংগঠিত হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সভাপতি নির্বাচনের ঘোষণার পর থেকেই দলীয় মহলে উৎসবের আবহ তৈরি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা, যুব সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করা এবং আগামী নির্বাচনের প্রস্তুতিকে আরও জোরদার করাই হবে নতুন সভাপতির প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় জানান, দলের আদর্শকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়েই তিনি কাজ করতে চান।এদিন বিভিন্ন নেতা-কর্মী তাঁকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। রাজনৈতিক মহলের মতে, অভিষেক দেবরায়ের নেতৃত্বে বিজেপি আগামী দিনে আরও আক্রমণাত্মক সাংগঠনিক ভূমিকা নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *