ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলার Student Health Home-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের বহু সদস্য ও নেতৃত্ব উপস্থিত ছিলেন।সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একাধিক ন্যায্য দাবি সরকার উপেক্ষা করে চলেছে। বারবার দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মী ও সহায়িকাদের প্রাপ্য সুযোগ-সুবিধা, ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। সরকার দ্রুত দাবি পূরণে উদ্যোগ না নিলে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্বরা।এদিনের আলোচনা সভায় উপস্থিত সদস্যরা সরকারের ভূমিকার সমালোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন। সংগঠনের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের সমস্যার প্রতি সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি! রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের
