গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায় আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন। রাজধানীর বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানানো হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তরে সংগঠন বিস্তারের উপর জোর দেন। পাশাপাশি আগামী দিনে রাজ্যের উন্নয়ন ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বার্তাও দেন তিনি।অনুষ্ঠানে বিজেপির একাধিক শীর্ষ নেতা, বিধায়ক, পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে দল আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলীয় নেতৃত্ব।রাজনৈতিক মহলের মতে, অভিষেক দেবরায়ের হাতে রাজ্য সভাপতির দায়িত্ব যাওয়ায় বিজেপির সাংগঠনিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।
বিজেপির নতুন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সদর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ
