সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী -এর বাসভবনে ইডি হানার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দেয় সিপিএম। এরই অংশ হিসেবে শুক্রবার সোনামুড়াতেও বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে সিপিএম নেতৃত্ব।জানা যায়, সিপিএম সোনামুড়া পার্টি অফিসের সামনে থেকে দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিলে শামিল হন। মিছিলটি সোনামুড়া বাজার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পরবর্তীতে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী সংলগ্ন এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।এদিনের কর্মসূচিতে দলীয় পতাকা, স্লোগান ও প্রতিবাদী বক্তব্যে সরব হয়ে ওঠে গোটা এলাকা। পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সিপিএমকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, “দেশের বহু রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, কিন্তু সিপিএমের বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কোনও স্ক্যান্ডাল খুঁজে পাওয়া যায়নি। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।”তিনি আরও বলেন, অতীতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী -এর বিরুদ্ধেও রোজভ্যালি মামলায় অভিযোগ তোলার চেষ্টা হয়েছিল। তবে তদন্তে শাসকদলের নেতাদের নাম উঠে আসায় তদন্ত প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়ে যায় বলেও দাবি করেন তিনি।সবশেষে, শাসকদলের প্রভাবেই ইডি এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানান শ্যামল চক্রবর্তী। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেই দাবিও জানান তিনি।
পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে সোনামুড়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল
