Headlines

রেলস্টেশনে বড় সাফল্য পানিসাগর পুলিশের! ১৯ কেজি গাঁজাসহ ধৃত নেশা কারবারি

রেলপথে গাঁজা পাচারের বড়সড় ছক ভেস্তে দিল পানিসাগর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজাসহ এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম স্বপন নাথ বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, আগরতলা থেকে আগত একটি ট্রেন পানিসাগর রেলস্টেশনে পৌঁছানোর পর সন্দেহভাজন ব্যক্তিকে নজরে রাখে পুলিশ। ট্রেন থেকে নামতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার বহন করা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।স্থানীয় লোকজনের সামনেই ব্যাগ খুলে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্যটি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।পুলিশ উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তার এক বোনের বাড়িতে গিয়ে সেখান থেকে গাঁজা সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসে। পরে সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের।পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।ঘটনায় এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *