Headlines

উদয়পুর রেলস্টেশনে বড়সড় সাফল্য! ৭ কেজি গাঁজাসহ আটক দুই যুবক

গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। ধৃতরা সোনামুড়া মহকুমার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ধর্মনগরে গাঁজা পাচারের উদ্দেশ্যে ওই দুই যুবক উদয়পুর রেলস্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান চালায়।অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচার চক্রের সঙ্গে তাদের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার পর একটি নির্দিষ্ট মামলায় তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *