Headlines

আগরতলায় মর্যাদার সঙ্গে পালিত সি আই টি ইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস, ঐক্য ও শ্রমিক অধিকারের বার্তা

আগরতলা, ৩০ মে: সারা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে আগরতলায় সি আই টি ইউ-এর রাজ্য দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন, প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং শ্রমিকদের অধিকার রক্ষার সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের নিয়ে এক সভারও আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ-এর রাজ্য নেতৃত্ব পাঞ্চালি ভট্টাচার্যী, শংকর প্রসাদ দত্ত, মানিক দে সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।এদিনের অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *