আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতির ৫৬তম বার্ষিক সাধারণসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশুসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী Sudhangshu Das, দপ্তরের সচিব Deepa D Nair, পশুসম্পদ দপ্তরের যুগ্ম অধিকর্তা Bimal Krishna Das সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। মন্ত্রী সুধাংশু দাস প্রদীপ প্রজ্জ্বলন করে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-এর ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচারের মাধ্যমে সাধারণসভার কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, রাজ্যে চাহিদার তুলনায় মাছের উৎপাদন এখনও পর্যাপ্ত নয়। এই ঘাটতি পূরণে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সংগঠন আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।মন্ত্রী আরও বলেন, পশুপালন ও মৎস্য খাতের উন্নয়ন রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পশু চিকিৎসক সমিতির ৫৬তম বার্ষিক সাধারণসভা, মাছ উৎপাদন বৃদ্ধির ওপর জোর মন্ত্রী সুধাংশু দাসের
