Headlines

এফএমডি টিকাকরণ শিবিরে চাঞ্চল্য! উদ্ধার বিশাল অজগর, বনদপ্তরের হাতে তুলে দিল মোবাইল ভেটেরিনারি টিম

বিশালগড় ব্লকের অন্তর্গত চন্দননগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এফএমডি (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ) টিকাকরণ কর্মসূচি চলাকালীন এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী ও ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীরা।মঙ্গলবার সকালে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের দল নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পশুদের টিকাকরণ করতে গেলে এলাকায় একটি বড় অজগর সাপ দেখতে পান। সাপটিকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের চালক, চিকিৎসক ও সহায়ক কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন।সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পরে সাপটিকে সিপাহিজলা অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কেশব দেবনাথের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো উদ্ধার অভিযান না হলে সাপটি লোকালয়ে ঢুকে পড়তে পারত। অন্যদিকে, ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীদের তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন এলাকাবাসী।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত অজগরটিকে নিরাপদে বনাঞ্চলে পাঠানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *