Headlines

গভীর রাতে মহিলা আধিকারিকের নেতৃত্বে অভিযান, খোয়াইয়ে লক্ষাধিক টাকার কাঠসহ দুই গাড়ি আটক

খোয়াই, ৮ জুন: বনদস্যুদের বড়সড় পাচার পরিকল্পনা ভেস্তে দিল বন দপ্তর ও পুলিশের যৌথ অভিযান। গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে খোয়াই মহকুমার ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ মূল্যবান কাঠসহ দুটি গাড়ি আটক করা হয়েছে।জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ বন দপ্তরের কর্মীরা গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি ও টহলদারি শুরু করেন। দীর্ঘ পর্যবেক্ষণের পর আজ ভোর প্রায় ৬টার দিকে ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে কাঠ বোঝাই দুটি গাড়ি আটক করা হয়।বন দপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় ১৮০ ঘনফুট এবং এর আনুমানিক বাজার মূল্য সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। বনদস্যুরা এই কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।অভিযানে নেতৃত্ব দেন সুস্মিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অশোক কুমার, বিমল নম সহ বন দপ্তর ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।ঘটনার পর আটক গাড়ি ও কাঠ বন দপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *