Headlines

১৫০ কোটির মামলায় সোনামুড়ায় ইডির অভিযান, ‘নেশা সম্রাট’ সন্দেহে একাধিক বাড়িতে তল্লাশি

সোনামুড়া, ৮ জুন: বড়সড় আর্থিক অনিয়ম ও মাদক পাচার সংক্রান্ত প্রায় ১৫০ কোটির মামলার তদন্তে সোনামুড়ায় অভিযান চালালো Enforcement Directorate (ইডি)। সোমবার সকালে সোনামুড়া এলাকার একাধিক স্থানে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।সূত্রের খবর, অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়া। তদন্তের স্বার্থে তাদের বাড়ি ও সংশ্লিষ্ট কয়েকটি স্থানে ইডির বিশেষ দল তল্লাশি চালায়। অভিযানের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ইডি।তদন্তকারী সংস্থার দাবি, মামলাটি বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানকে ঘিরে সোনামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য: অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *