Headlines

শ্রমিক স্বার্থে সোচ্চার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ, সাংবাদিক সম্মেলনে একাধিক দাবি তুলে ধরল নেতৃত্ব

ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে সোমবার আগরতলার ব্যানার্জি পাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিজয় মল্লিক, সভাপতি ভাস্কর দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।নেতৃত্বরা জানান, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং দীর্ঘদিনের বেশ কিছু দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।সাংবাদিক সম্মেলনে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান এবং শ্রমিক কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে দাবিগুলি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিতও দেওয়া হয়।সংগঠনের নেতৃত্বরা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে তারা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং প্রয়োজন হলে গণতান্ত্রিক আন্দোলনের পথেও এগোবেন।এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে শ্রমিক মহলে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায় এবং সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *