Headlines

এলাকার নানা সমস্যার সমাধানের দাবিতে মধ্য-বনমালীপুরে বিক্ষোভ মিছিল

এলাকার বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধানের দাবিতে মধ্য-বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা, কর্মী-সমর্থক এবং নেতৃত্ব অংশগ্রহণ করেন।মিছিলটি শিবনগর কলেজ রোডস্থিত বন্ধন বিয়ে বাড়ির সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানের দাবিতে স্লোগান দেন।মিছিল চলাকালীন বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক সমস্যা অমীমাংসিত অবস্থায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষকে নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যাগুলির সমাধানের দাবি জানান।মধ্য-বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণআন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *