Headlines

জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, ১৮৬ জুনিয়র এমটিএস পদে নিয়োগের সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে রোগীদের উন্নত ও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে সিনিয়র চিকিৎসকরা হাসপাতালেই অধিক সময় দিতে পারবেন এবং রোগীরা সরাসরি তাঁদের পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।এছাড়াও রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর দিয়ে তিনি জানান, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা (JRBT)-এর মাধ্যমে ১৮৬টি জুনিয়র মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগ করা হবে। খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে একদিকে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করা এবং অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *