Headlines

ত্রিপুরার দুগ্ধ খাতে নতুন দিগন্ত, সমবায় উন্নয়নে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার মহাকরণের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই সমঝোতা স্মারকের মাধ্যমে রাজ্যের দুগ্ধ খাতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা, দুধ উৎপাদন বৃদ্ধি, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং দুগ্ধ উৎপাদক কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক দুগ্ধ শিল্পের সম্প্রসারণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, এই উদ্যোগ রাজ্যের দুগ্ধ উৎপাদকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ত্রিপুরাকে দুগ্ধ উৎপাদনে আরও আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের এই পদক্ষেপের ফলে গ্রামীণ এলাকার বহু পরিবার সরাসরি উপকৃত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *