শ্রী জগন্নাথ বাড়ি রিক্রিয়েশন ফোরাম ও সুইমিং গ্রুপের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গঙ্গা পূজা। এদিন পূজাকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শ্রী জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভক্তি কমল মহারাজ, দীপক মজুমদার এবং ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পূজা উপলক্ষে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা এবং ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা গঙ্গা পূজার তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে। ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। পূজা শেষে সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
“ভক্তি ও আস্থার আবহে গঙ্গা পূজা, শ্রী জগন্নাথ বাড়িতে ভক্তদের ঢল”
