বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মহিলা-সহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে ২নং ডনবসস্কো স্কুলের সামনে আদিবাসী কলোনি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে বিকট শব্দে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে উভয় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে এক মহিলাসহ চারজন যাত্রী আহত হন।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও অসাবধানতাবশত গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্রামগঞ্জে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ, আহত মহিলা-সহ চারজন
