Headlines

২৯ জুন বিক্ষোভের ডাক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের, সাংবাদিক বৈঠকে একাধিক দাবির ঘোষণা

আগরতলা, ২৭ জুন: বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরে আগামী ২৯ জুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে এসসি (SC) এবং ওবিসি (OBC) ডিপার্টমেন্টের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের বিভিন্ন দীর্ঘদিনের দাবি, অধিকার এবং উন্নয়নমূলক বিষয়কে সামনে রেখেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ জুন রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট দাবিগুলি সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *