Headlines

বেহাল সুবল সিং–আগরতলা সড়ক, পথ অবরোধে গ্রামবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের।বিক্ষোভকারীদের দাবি, সড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুলপড়ুয়া, রোগী, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ধুলাবালির কারণে স্বাস্থ্য সমস্যাও বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।গ্রামবাসীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার এমন অবস্থা চললেও সংশ্লিষ্ট সংস্থা NHDCL এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার বিষয়টি জানানো হলেও আশ্বাস ছাড়া বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়েনি বলেও দাবি তাদের।বিক্ষোভকারীরা জানান, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরুর বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড়। পাশাপাশি পানীয় জলের সমস্যাসহ এলাকার অন্যান্য নাগরিক সমস্যারও দ্রুত সমাধানের দাবি জানান তারা।তবে এ বিষয়ে NHDCL বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *