Headlines

NEET দুর্নীতির প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন, আত্মহত্যাকারী পড়ুয়াদের স্মরণে SFI-এর শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৩০ জুন: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) ঘিরে বিতর্ক ও দুর্নীতির অভিযোগের জেরে মানসিক চাপে আত্মহত্যা করা ছাত্র-ছাত্রীদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় এক শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করে এসএফআই রামনগর লোকাল কমিটি।আগরতলার পুলিশ হেডকোয়ার্টারের বিপরীতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র-যুবরা মোমবাতি প্রজ্বলন করে প্রয়াত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও তোলা হয়।আয়োজকদের বক্তব্য, প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে অনিয়ম ও অনিশ্চয়তার পরিবেশ বহু শিক্ষার্থীর ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।কর্মসূচিতে এসএফআই-এর সদস্য, সমর্থক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *