Headlines

বুলডোজার নয়, নিজেরাই ভাঙলেন দোকান! প্রতিশ্রুতি রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

মধুপুর, ৩০ জুন: প্রশাসনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। সরকারি জমি দখলমুক্ত করতে নিজেরাই অবৈধ অংশ ভেঙে জায়গা খালি করে দিলেন তাঁরা।উল্লেখ্য, গত বুধবার ডিসিএমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে মধুপুর বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালাতে পৌঁছায় প্রশাসন। সেই সময় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিজেরাই দখল করা অংশ সরিয়ে দেওয়ার আশ্বাস দেন।প্রশাসনের দেওয়া সময়সীমার মধ্যেই ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ অংশ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করেন। এই পদক্ষেপকে অনেকেই প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।এদিকে ব্যবসায়ীদের দাবি, এখন দ্রুত বাজার এলাকার সংস্কার কাজ শুরু করা হোক। বিশেষ করে কভার ড্রেন নির্মাণ, রাস্তার উন্নয়ন এবং বাজারের সামগ্রিক পরিকাঠামো উন্নত করার দাবি জানিয়েছেন তাঁরা।ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপূজোর মরসুম। তার আগেই বাজারের পরিবেশ স্বাভাবিক ও ব্যবসাবান্ধব করে তুলতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ শুরু করবে বলে তাঁদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *