আগরতলা, ৩০ জুন: দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহে অংশ নিলেও কোনো ইতিবাচক ফল মেলেনি বলে অভিযোগ তুলেছেন এসএসএ (SSA) শিক্ষকরা। মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচির পর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক প্রতিনিধিরা।এসএসএ শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে তাঁরা আন্দোলন ও আলোচনার পথ বেছে নিয়েছেন। সমস্যার সমাধানের আশায় বিশেষ লোক আদালতের এই উদ্যোগেও তাঁরা অংশ নেন। কিন্তু আলোচনার পরও তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো কার্যকর সমাধান বা আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ।শিক্ষকদের দাবি, রাজ্য সরকার তাঁদের সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক নয়। ফলে বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।তাঁরা আরও জানান, ন্যায্য দাবিগুলি দ্রুত মেনে নিয়ে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও তাঁরা ভাবতে বাধ্য হবেন।
লোক আদালতে গিয়েও মেলেনি সমাধান, ক্ষোভে ফুঁসছেন এসএসএ শিক্ষকরা
