আগরতলা, ১ জুলাই: জাতীয় ডক্টরস ডে উপলক্ষে আগরতলা পৌর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামনগর ৯ নম্বর এলাকায় আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং রামনগর ৭ নম্বর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য। তাঁরা চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। মানুষের জীবন রক্ষায় তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও নিরলস সেবার প্রতি সম্মান জানাতেই ডক্টরস ডে-তে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংবর্ধনা পেয়ে চিকিৎসকরাও আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
ডক্টরস ডে-তে চিকিৎসকদের সম্মান জানাল ১৪ নম্বর ওয়ার্ড, আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা
