Headlines

রাস্তা-জলের দাবিতে সোনামুড়ায় পথ অবরোধ! ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

সোনামুড়া, ২ জুলাই: দীর্ঘদিনের বেহাল রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সড়ক অবরোধে সামিল হলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার এনসিনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া–বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের কোনো বাস্তব চিত্র নেই। বহুবার রাস্তা সংস্কার ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।বিক্ষোভকারীদের আরও অভিযোগ, সড়ক অবরোধ চলাকালীন ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং ভয়ভীতি ও হুমকি দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়ক সংস্কার ও নিয়মিত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *