Headlines

মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা! আগরতলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

আগরতলা, ২ জুলাই: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা গড়ে তুলতে আগরতলার টাউন হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ প্রভাব, অবৈধ পাচার রোধে প্রশাসনের ভূমিকা এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।এই সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *