Headlines

ক্লাসে নেই শিক্ষক, মিড-ডে মিলে কাঁচা ডিমের অভিযোগ! হাজরাপাড়া স্কুল ঘিরে বিতর্ক

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত কাকড়াছড়া এলাকার হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা ও মিড-ডে মিল পরিচালনা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং মিড-ডে মিলেও অনিয়ম চলছে, যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।২০০৫ সালে পাহাড়ি এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শকের অধীন। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে প্রায় ৩৫ জন ছাত্র-ছাত্রী থাকলেও পাঠদানে গাফিলতি রয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয় শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক সময় ক্লাস শুরু হয় না এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে অপেক্ষা করে।এছাড়াও অভিযোগ উঠেছে, মিড-ডে মিল হিসেবে শিক্ষার্থীদের শুধুমাত্র ভাতের সঙ্গে কাঁচা ডিম পরিবেশন করা হয়েছে, যা সরকারের নির্ধারিত পুষ্টিকর খাদ্য তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগকারীদের দাবি।স্থানীয়দের আরও অভিযোগ, সংবাদমাধ্যম বিদ্যালয়ে পৌঁছানোর পর শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। যদিও এই অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেননি বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক শিক্ষা দপ্তর এবং বিদ্যালয়ের শিক্ষা ও মিড-ডে মিল ব্যবস্থা স্বাভাবিক করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *