আগরতলা | আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আগরতলা পোস্ট জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্রসাংবাদিকদের দুর্ঘটনাজনিত বীমা পলিসি প্রদান করা হয়। এই উদ্যোগকে ক্রীড়া সাংবাদিকদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট জিমন্যাস্ট দীপা কর্মকারসহ ক্রীড়া ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা ক্রীড়া সাংবাদিকদের পেশাগত ঝুঁকি ও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, মাঠে-ময়দানে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও ক্রীড়া সাংবাদিকদের কল্যাণে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।এদিন ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্রসাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনাজনিত বীমা পলিসি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আগরতলা পোস্ট জার্নালিস্ট ক্লাবের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ক্রীড়া সাংবাদিকদের জন্য দুর্ঘটনা বীমা, আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসে ব্যতিক্রমী উদ্যোগ
